শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছনা: দেওয়ানগঞ্জ পৌর মেয়র গ্রেফতার

বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছনা করার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় একটি হোটেলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানে সাময়িক বরখাস্ত হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পৌর মেয়র অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে আমরা হোটেলটিতে অভিযান পরিচালনা করি। অভিযান শেষে তাকে আমরা হোটেল রুমের একটি কক্ষ থেকে গ্রেফতার করতে সক্ষম হই।

বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

গ্রেফতারের সময় জব্দ করা মাদকআরও পড়ুন: 
জামালপুরে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছনা, বরখাস্ত মেয়রকে গ্রেফতারে উত্তরায় র‍্যাবের অভিযান