রবিবার রাতে ভাটারা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে র্যাব-২ এর কার্যালয়ে উপপরিচালক দিদারুল আলম এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, ফয়েজুল্লাহ রিয়াদ (২৬), মোকলেছুর রহমান (৩৬) ও মো. সাইফুল ইসলাম (২৬)।
দিদারুল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার বসুন্ধরা রোডের ক/৩, এফ/২ মদিনা মঞ্জিলের পঞ্চম তলার ডান পাশের ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা রিমোট অ্যাকসেস পদ্ধতি ব্যবহার করে ভিওআইপি ব্যবসা করে আসছিলেন।’
এসময় তাদের কাছ থেকে চারটি ভিওআইপি সেট, ৩৪টি ভিওআইপি অ্যান্টেনা, নোটবুক, ল্যাপটপ, ওয়ারলেস রাউটার এবং বিপুল পরিমাণ সিম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
দিদারুল আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মূলহোতা কুয়েত প্রবাসী। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’
/এআরআর/এফএ/