সাতক্ষীরায় নাশকতার একাধিক মামলার গ্রেফতারকৃত আট জেএমবি সদস্যের জামিন না মঞ্জুর করে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জজ আদালত-১ এর বিচারক আশরাফুল ইসলাম তাদের জামিন না-মঞ্জুর করে এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত জেএমবি সদস্যদের মধ্যে মোনাজাত আলীর নামে তিনটি, ইসমাইল হোসেনের নামে পাঁচটি, নাসির উদ্দিনের নামে দশটি, গিয়াস উদ্দিনের নামে ১০টি, নুরুল ইসলামের নামে ১০টি, মনিরুল ইসলামের নামে ১০টি, সাইফ আসাদুজ্জামানের নামে ৫টি ও বেল্লাল হোসেনের নামে ৭টি নাশকতার মামলা রয়েছে।
পিপি জানান, ২০০৫, ২০০৮ ও ২০১৫ সালের বিভিন্ন নাশকতার মামলায় গ্রেফতার হয়ে তারা কারাগারে আছেন।
/জেবি/এইচকে/