অপহৃত শিশু আব্দুল্লাহ'র লাশ উদ্ধার

অপহরণের পাঁচদিন পর কেরানীগঞ্জের মুগারচর এলাকা থেকে অপহৃত শিশু আব্দুল্লাহ'র (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। গত ৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে তাকে অপহরণ করে অহরণকারীরা। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
অপহৃতের নানা মো. মারফত আলীর বরাত দিয়ে ওসি জানান, পরিবারের একমাত্র পূত্র সন্তান আব্দুল্লাহ। মাঠে ক্রিকেট খেলার কথা বলে বের হলে শুক্রবার দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৪ টার মধ্যে আব্দুল্লাহকে অপহরণ করা হয়। পরে আব্দুল্লাহ’র মা, এক চাচা ও বাসার পাশের এক ফার্মেসি দোকানীর মোবাইল নম্বরে অন্য একটি (০১৮৭-৯৩৬১৭৯৫)  নম্বর থেকে এসএমএস আসে, সন্ধ্যার মধ্যে 'বিকাশ' করে সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দেওয়া হলে আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হবে। অন্যথায় শিশুটিকে হত্যা করা হবে।
ওসি আরও জানান, অপহরণকারীদের শর্তমতে তাদের দেওয়া একটি বিকাশ নম্বরে শনিবার রাতেই এক লাখ এবং রবিবার দুপুরে আরও এক লাখ টাকা পাঠানো হয়। এরপরই বন্ধ হয়ে যায় অপহরণকারীদের মোবাইল নম্বরটি। ঘটনার দিন রাতে আব্দুল্লাহদের বাসায় পোশাকধারী পুলিশ হাজির হওয়ার কারণে অপহরণকারীরা তাদের মোবাইল নম্বর বন্ধ করে দেয়। মোবাইল বন্ধ করার আগে তারা এস‌‌এমএস দেয়— ‘আপনারা পুলিশকে খবর দিয়েছেন, আমরা নিষেধ করার পরও পুলিশ বাসায় আসছে কেন? বিষয়টি খুব খারাপ হয়েছে!’
/এআরআর/এআর/