বাংলালিংকে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

বাংলালিংক গুলশান কার্যালয়কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে গুলশানের বাংলালিংকের অফিস ঘেড়াও করে রেখেছে চাকরিচ্যুত কর্মীরা। কোম্পানির সিইওসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিক্ষুব্ধ কর্মীরা অবরুদ্ধ করে রেখেছে বলে জানিয়েছে পুলিশ।  কর্মকর্তারা এখনও সেখানে অবরুদ্ধ রয়েছেন বলে সর্বশেষ তথ্যে জানা গেছে।
গুলশান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে অফিসে ডেকে তাদেরকে চাকুরিচ্যুত করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানির ঢাকা জোনের অর্ধশতাধিক কর্মীকে চাকুরিচ্যুত করা হয়েছে। এর পরেই তারা গুলশান অফিসের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
/এআরআর/এনএস/ এএইচ/