চিকিৎসকদের হাতাহাতির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের সঙ্গে মেডিসিন বিভাগের চিকিৎসকদের  হাতাহাতির  ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  রবিবার রাতে এ তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।
এর আগে, ওই ঘটনায় রবিবার সকালে অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকেরা ধর্মঘট করেন। এতে প্রায় দুই ঘণ্টা বিলম্ব করে কাজে যোগ দেন তারা। তবে, পরিস্থিতি স্বাভাবিক আছে বলে বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন হাসপাতালটির পরিচালক আবদুল মজিদ ভুঁইয়া। তিনি বলেন, গতকাল রাতে অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের সঙ্গে মেডিসিন বিভাগের চিকিৎসকদের কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে চিকিৎসকরা কর্মবিরতি নয়, রবিবার তারা দুই ঘণ্টা বিলম্ব করে  কাজ শুরু করেছেন। কাজ শুরু করার কথা সকাল ৮টায় থাকলেও তারা ১০টায় কাজ শুরু করে। এখন তারা পূর্ণ মাত্রায় কাজ করছেন। সবকিছু ঠিক আছে।
তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকরা।

/জেএ/এআর/এমএনএইচ/