বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
আসামিপক্ষে শুনানিতে অংশ নিয়েছেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদালত সূত্র জানায়, শুনানিকালে মীর কাসেম আলীর মামলায় তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন আপিল বিভাগ। মামলাটির তদন্ত কাজ আরও সুষ্ঠু ও সুন্দরভাবে করা যেত বলে মন্তব্য করেছেন আদালত। বুধবার এ আপিল মামলার শুনানি শেষ হতে পারে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান।
গত ৯ ফেব্রুয়ারি থেকে মীর কাসেমের আপিল মামলাটির শুনানি শুরু হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে রশিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর মীর কাসেম আলী আপিল করেন। এ আপিল মামলার সারসংক্ষেপ আগেই দাখিল করেছে রাষ্ট্র ও আসামিপক্ষ। গত ৬ জানুয়ারি শুনানির দিন ২ ফেব্রুয়ারি ধার্য করেছিলেন আপিল বিভাগ। আর ২ ফেব্রুয়ারি আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি পুনঃনির্ধারণ করেন সর্বোচ্চ আদালত।
/এফএস/এমএনএইচ/