রাসেলের চাচাতো ভাই কবির জানান, মো. রাসেল টাঙ্গাইলের মজিদপুর এলাকার খোদা বক্সের ছেলে। তিনি সাভার বাসস্ট্যান্ড এলাকায় খালার বাসায় থাকতেন।
কবির জানান, একটি চাকরির বিষয়ে কখা বলতে মঙ্গলবার সকালে রাসেল তকে নিয়ে সাভার থেকে গুলিস্তান যান। দুপুরে কাজ শেষ করে ফেরার পথে আজিমপুর বাসস্ট্যান্ডে হাঁটাহাঁটি করছিলেন তারা। এ সময় একটি বাসের পেছনে আরেকটি বাস এসে চাপা দিলে গুরুতর আহত হন রাসেল। তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
/এফএস/এমএনএইচ/