রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত তিনি এ জবানবন্দি দেন। ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে তার এ জবানবন্দি রেকর্ড করা হয়।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা লোকমান হেকিম পাঁচ দিনের রিমান্ড শেষে জেসমিনকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার আবেদন করেন।
রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় গত ২৯ ফেব্রুয়ারি দুই ভাই-বোনের রহস্যজনক মৃত্যু হয়। পরে জিজ্ঞাসাবাদে মা জেসমিন দুই সন্তান হত্যার কথা স্বীকার করেন বলে দাবি করে র্যাব। এরপর সন্তানদের বাবা বাদী হয়ে মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর আগেও তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।
টিএইচ/এজে