যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইওভার থেকে মোটরসাইকেলটি দ্রুতবেগে ঢালের দিকে নেমে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। আহত আকাশকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রাসেলের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা এলাকায়। বাবার নাম আব্দুল গাফ্ফার। তিনি রাজধানীর কদমতলীর একটি বাসায় ভাড়া থাকতেন।
/এআরআর/এমও/