রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১৫৪৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রবিবার (৭ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩০টি বাস ট্রাক ১টি, ৬টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১০৯টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ৭টি ট্রাক ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪টি বাস, ২টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৩৩টি মোটরসাইকেলসহ মোট ২৯৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২টি বাস, ২২টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, ৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ৭টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি, ১৭৫টি মোটরসাইকেলসহ মোট ২৯৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩টি বাস, ৩টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৪৭৩টি গাড়ি ডাম্পিং ও ২১২টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।