রাজধানীর গুলশান এলাকা থেকে ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে সংঘটিত একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ।
সোমবার (৮ জুন) রাতে গুলশান-২ থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে সৈয়দ নুরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।