ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৬৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রবিবার (১৪ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে চারটি বাস, একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ৭৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ৯টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৯২টি সিএনজি ও ২২১টি মোটরসাইকেলসহ মোট ৪৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ১৯টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৭৯টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, চারটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৫৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি, ২১১টি মোটরসাইকেলসহ মোট ৩৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১০টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ১৯২টি মোটরসাইকেলসহ মোট ৪২৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, দুটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।