রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৬০৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। শনিবার (২০ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৬২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ২৭টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৪২টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ২৮টি কাভার্ডভ্যান, ৮৫টি সিএনজি ও ২১৪টি মোটরসাইকেলসহ মোট ৪০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১২৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ১৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি, ১৮১টি মোটরসাইকেলসহ মোট ৩২৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৬৯টি সিএনজি ও ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ৩২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৪টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ১১৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৮টি গাড়ি ডাম্পিং ও ৩৮০টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।