ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটজনকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতাদের মধ্যে একজন ‘কুখ্যাত পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড’ শামীম পাটালি বলে জানিয়েছে বাহিনীটি। রবিবার (২৮ জুন) সকালে র্যাব-২ এর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো।
শনিবার (২৭ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও তাজা গুলি উদ্ধারের কথাও জানিয়েছে র্যাব।
র্যাব-২ জানায়, এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।