রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯৮৮ মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার (২৭ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে আটটি বাস, দুইটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে।
এর মধ্যে ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, আটটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৮০টি সিএনজি ও ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪১৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ১২টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২১টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, তিনটি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি, ৩১২টি মোটরসাইকেলসহ মোট ৪৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, একটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ২৯২টি মামলা হয়েছে। ট্রা
ফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, দুইটি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৯১টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং ও ১৪৬টি গাড়ি রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।