কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা গ্রেফতার

রাজধানীতে বনশ্রী এলাকা থেকে কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তার নাম মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০)।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

সিটিটিসি সূত্রে জানা গেছে, মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানার মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে রুজু করা মামলার এজাহারনামীয় আসামি। সে কম্বোডিয়ায় মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন... 

অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি