প্রস্তুতি নেওয়ার সময় দুই ছিনতাইকারী গ্রেফতার  

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। 

গ্রেফতারকৃতরা হলেন— মো. রুবেল মিয়া (৩০) ও মো. সালেহিন ইমতিয়াজ (২৯)। 

বুধবার (১৫ জুলাই) রাতে শেরেবাংলা নগরের শিশু মেলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

সিটিটিসির বরাত দি‌য়ে বৃহস্প‌তিবার (১৬ জুলাই) ডিএম‌পির মি‌ডিয়া সেন্টা‌রের এডি‌সি নিয়াজ মে‌হেদী জানান, রাতে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল শেরেবাংলা নগর থানাধীন  শিশু মেলা এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে ব‌লে সংবাদ পায়। ওই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেফতার করা হয়।