ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪৯ 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে ৪৩টি মামলা দায়ের করেছে।  

মঙ্গলবার (২১ জুলাই) ডিএম‌পি থেকে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ১৯ জন, ওয়ারী বিভাগ ৩৫ জন, মতিঝিল বিভাগ ২৯ জন, তেজগাঁও বিভাগ ৫৮ জন, মিরপুর বিভাগ ৯৩ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩২ জন, সিটিটিসি ২ জন, ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৪ জনকে গ্রেফতার করা হয়। 

আরও উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত‌দের কাছ থে‌কে ৩ হাজার ৩৫৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৯৯ বোতল বিদেশি মদ, ৬৩টি মোবাইল ফোন, ১টি পাসপোর্ট, ৪টি চাকু, ৮০টি সিমকার্ড, ৫টি মোবাইল চার্জার, ২টি মাল্টিপ্লাস ও  একজন ভিকটিমকে উদ্ধার করা হয়ে‌ছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপি।