রাজধানী থেকে সাতক্ষীরার আ.লীগ নেতা নজরুল ইসলাম গ্রেফতার

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

(সংশোধন: ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলামের তথ্য অনুযায়ী মো. নজরুল ইসলামকে সাবেক এমপি বলা হয়েছিল। তথ্য যাচাই করে জানা যায় তিনি সংসদ সদস্য ছিলেন না।পরে প্রতিবেদনে তার পরিচয়ের অংশটুকু সংশোধন করা হয়েছে।)