রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো. রাজিব (২২), মো. মেহেদী হাসান (২৮) ও ২ জন শিশু।
বুধবার (৫ আগস্ট) রাতে মিরপুর মডেল থানার বরাত দিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় একটি ছিনতাইকারী চক্র পথচারীদের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।