রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ বছর ধরে পলাতক থাকা একটি ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারকৃতের নাম, মো. দ্বীন ইসলাম মিন্টু (৪৪)।
সিটিটিসির বরাত দিয়ে ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগের একটি টিম বুধবার (৫ আগস্ট) রাতে রমনার হোটেল রাজমনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া মিন্টু বংশাল থানায় দায়ের হওয়া মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি। মামলায় গ্রেফতার এড়াতে তিনি ৫ বছর ধরে পলাতক ছিলো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।