জাহাঙ্গীর গেটের সামনে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে চালক সোলিম শেখ (৩৫) নিহত হয়েছেন। কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। শনিবার (০৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
তেজগাঁও থানার এসআই গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালী থেকে আসা জাহাঙ্গীর গেইট ইউটার্নে সামনে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি স্থানীয়রা আটক করে। পরে পুলিশ গিয়ে গাড়ির চালককে আটক করেন। কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
মৃতদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত সেলিম পেশায় প্রাইভেটকারচালক। ফরিদপুর বোয়ালমারী উপজেলার ফুল মিয়ার ছেলে। বর্তমানে আদাবরে থাকতেন।