রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ৩৯ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৭২ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১৪৪ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৪০ জন এবং গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেফতার করেছে।
অভিযানের সময় একটি পানির মটর, পাঁচটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, তিনটি ফয়েল পেপার, একটি গ্যাস লাইট, একটি ১০ টাকার নোট, মাদক বিক্রির নগদ ৮৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, একটি কেঁচি, একটি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র, একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি হ্যাক্সো ব্লেড, ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।