ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আলাউদ্দিন (৩০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তার কয়েদি নম্বর ৩১/এ।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মজিদ মোল্লা।
এটির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো.ফারুক। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’