নিউমার্কেট এলাকায় সড়‌কে একাধিক ‌‘ককটেল’

রাজধানীর নিউমার্কেটে যাওয়ার পথে এলিফ্যান্ট রোডের সড়কে কয়েকটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা গেছে। সোমবার (১৭ আগস্ট) রাতে ককটেলগুলো পড়ে থাকতে দেখে সেখানে ভিড় করেন উৎসুক জনতা। 

প্রত্যক্ষদর্শী ও পু‌লিশ জানায়, একটি ককটেল বাইরে নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পাশেই একটি ব্যাগে আরও কয়েকটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। প‌রে খবর পে‌য়ে পুুলশ ও বোম্ব ডি‌স্পোজাল ইউনিট গি‌য়ে কাজ শুরু ক‌রে‌ছে।  

ডিএমপির রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, লাল স্কচটেপে মোড়ানো বস্তুগুলো দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে গেছে।

তিনি বলেন, সেগুলো আসলেই ককটেল নাকি ককটেলসদৃশ কোনও বস্তু, তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।