বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফেরত পাঠিয়েছে সরকার। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে নতুন করে কাউকে কারা মহাপরিদর্শক নিয়োগ দেওয়া হয়নি।

মোতাহের হোসেন ২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।