রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৩১ জন, ওয়ারী বিভাগ ৯১ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫১ জন, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ৪৫ জন, উত্তরা বিভাগ ৫৯ জন, গোয়েন্দা বিভাগ ৪ জন ও সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, অভিযানকালে ২টি দেশীয় তৈরি পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ, ৪টি চার্জারে মোট ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফ, ১টি চাকু, ১টি কাঁচি, ১টি ব্লেডের অংশ বিশেষ, ৫টি মোবাইল ফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, ১টি হাতের ঘড়ি, ১৫৬ পিস তাস, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল ও ১টি সিপিইউ উদ্ধার করা হয়।