গুলশানে আরেক স্পা সেন্টারে ডিবির অভিযান, গ্রেফতার ২২

স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীর গুলশান-২ এলাকায় একটি সেন্টারে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১৯ নারী ও তিন পুরুষসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়।

শনিবার (২২ আগস্ট) রাতে গুলশান প্লাটিয়াম মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ডায়মন্ড স্পা সেন্টারে এ অভিযান চালানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর দুটি স্পা সেন্টার—‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুনে’ অভিযান চালানো হয়। ওই অভিযানে ৫৩ জনকে আটক করা হয়েছিল।