সিকিউরিটি প্রতিষ্ঠান ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশেন লিমিটেডের ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানকে সিলগালা করেছে র্যাব-১।
রাজধানীর ভাটারা থানা এলাকায় বেকার যুবকদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
ভাটারায় অবিস্থত কোম্পানিটির অফিসে গতরাতে (২৩ আগস্ট) র্যাব ১ এ অভিযান পরিচালনা করে।
র্যাব ১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শাহআলম এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, ড্রাগন শেল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেড প্রতিষ্ঠান দীর্ঘদিন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং বেকার ছেলে-মেয়েদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ অর্থ হাতিয়ে নিয়ে আসছিল।
বিশেষ অভিযানের অংশ হিসেবে রবিবার (২৩ আগস্ট) ৮ টা থেকে রাত ২ টা পর্যন্ত পর্যন্ত র্যাব-১ সদর ভেক্তা অধিকার সংরক্ষন আইনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাব-১ এর আভিযানিক টিম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু হাসান এর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনার সময় ৪৫-৫০ জন ভুক্তভোগী প্রতিষ্ঠানে উপস্থিত ছিল। সবার উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান প্রতিষ্ঠানের অসৎ কাজের সাথে জড়িত ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রাদান করেন। প্রতিষ্ঠানকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানাসহ ও সিলগালা করা হয়।
আটককৃত ব্যক্তিদেরকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক যথাক্রমে, আবুল কালাম আজাদকে (২৩) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ইকবাল হোসেনকে (২৭) দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মাসুদ রানা (৪৫) এবং মোঃ হাসানকে (৩০) পনের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও আফসান আহাম্মেদ স্বপন (২৩) এবং কবির হোসেন (৩১) সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
র্যাব আরও জানায়, দন্ডপ্রাপ্ত আসামীদেরকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।