রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ৩১ জন, উত্তরা বিভাগ ৫০ জন ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা, একটি গ্রেনেড, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, ৩ দশমিক ২ গ্রাম গুড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।