রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ

রংপুরে আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কমিশনার আব্দুল মাবুদের খবর সামনে এসেছে। তার পরিবর্তে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে রংপুরের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব তৌছিফ আহমেদ সই এক প্রজ্ঞাপনে নতুন কমিশনার নিয়োগের কথা জানানো হয়।

এর আগে গত ২৬ এপ্রিল রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান আব্দুল মাবুদ। গত ১২ আগস্ট তাকে বদলি করা হয়। তবে রংপুরের চার খুনের ঘটনা ব্যাপক আলোচনায় আসার পর বদলির খবর নিয়ে আলোচনায় এসেছে। 

গত ১২ আগস্ট আরএমপির কমিশনারকে বদলি করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এদিকে প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীনকে সংযুক্ত করা হয়েছে খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে।

(সংশোধনী: এই নিউজের প্রাথমিক তথ্যে কিছু গরমিল থাকায় তা সংশোধন করা হয়েছে)