যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫ 

রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চা‌ণি‌য়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করে। তা‌দের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।