মিরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার অর্ধশতা‌ধিক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তা‌দের মধ্যে চার জন শিশুও র‌য়ে‌ছে।

মিরপুর মডেল থানার বরাত দি‌য়ে ডিএম‌পির এডি‌সি (মি‌ডিয়া) নিয়াজ মে‌হেদী ব‌লেন, গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠা‌নো হয়েছে।