ডিএমপির অভিযানে ৫৬০ জন গ্রেফতার, ৪৬টি মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএম‌পির মি‌ডিয়া সেন্টা‌রের এডি‌সি নিয়াজ মে‌হেদী ব‌লেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৫ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৫৪ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১৪৬ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগ ৭৪ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ, ৫টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়ে‌ছে।