ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৫ জনকে গ্রেফতার করেছে।
মিরপুর মডেল থানার বরাতে ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত ২৪ ঘন্টায় মিরপুর মডেল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।’
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।