সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনিকে রবিবার (৩০ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে শপথবাক্য পাঠ করাবেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শনিবার (২৯ আগস্ট) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বিচারপতি হাবিবুল গনি ২০১১ সাল থেকে হাইকোর্ট বিভাগে বিচারিক দায়িত্ব পালন করছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় তার দেওয়া আদেশ ও রায় আলোচনায় এসেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনসংক্রান্ত মামলাও রয়েছে।
তার নিয়োগের মাধ্যমে বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ মোট বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।