জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুল শিক্ষিকা রনজিনা হত্যা মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে একজন সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে র্যাব।
রবিবার (৩০ আগস্ট) র্যাব-২ এর মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের করে জানানো হবে বলেও জানানো হয়েছে।