রাস্তায় দুই প্রাইভেটকারচালকের মারামারি, ট্রাফিক পুলিশের হাতে দুজনই আটক

রাজধানীর ধানমন্ডিতে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে দুই প্রাইভেটকার চালকের মধ্যে মারামারির ঘটনায় দুজনকে আটক করেছে ডিএমপির ট্রাফিক-ধানমন্ডি জোন।

আটককৃতরা হলেন— জহির ও মো. সাইফুল।

ট্রাফিক-ধানমন্ডি জোন সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ধানমন্ডি থানাধীন ছায়ানটের সামনে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে দুই প্রাইভেটকারের চালক পরস্পরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে একজন আহত হয়ে ধানমন্ডি ২৭ নম্বর ট্রাফিক বক্সের কাছে আশ্রয় নেন। বিষয়টি জানতে পেরে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট ঘটনাস্থলে গিয়ে দুই চালক ও তাদের দুই গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রসহ আটক করেন। 

এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটকৃত দুই জনকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়েছে।