মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 

রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থে‌কে ফারুক হোসেন (৩০) না‌মের একজন ‘ছ্তিাইকারী‌কে’ আটক ক‌রে‌ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আটক ব‌্যক্তি হাসপাতা‌লে ভিড়ের মধ্যে রোগীর স্বজনের মোবাইল ও ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা কর‌ছি‌লেন। 

ওই সময় আনসার সদস‌্যরা তা‌কে হাতেনাতে আটক করেন। পরে উদ্ধার মালামালসহ তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১ সে‌প্টেম্বর) রা‌তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠা‌নো সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়। 

আনসার জা‌নি‌য়ে‌ছে, মঙ্গলবার দুপুরের দি‌কে ঢাকা মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় ভিড়ের মধ্যে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালানোর সময় টহলরত আনসার সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেন। আটকের সময় তার কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়।

অভিযানে দায়িত্ব পালন করেন প্লাটুন কমান্ডার (পিসি) মো. জাকিউল ইসলাম, মো. মনিরুজ্জামান ও আনসার সদস্য মো. ওয়াজেদ। আটক ফারুক হোসেনকে উদ্ধারকৃত মালামালসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশে সোপর্দ করা হয়।