রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৬৮৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৭টি বাস, একটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৯টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫টি বাস ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩টি বাস, ৩২টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২৭১টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে একটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, ১০টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৭৭টি মোটরসাইকেলসহ মোট ৩১৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ২৮৩টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪০টি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা হয়েছে।
এ ছাড়া অভিযানকালে ৪২০টি গাড়ি ডাম্পিং এবং ৩০৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।