গুমের অভিযোগে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রবিবার (৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার ও তারেক আবদুল্লাহ। মামুন খালেদের পক্ষে ছিলেন আইনজীবী ওবায়দুল্লাহ ইমন।
পরে আইনজীবী ওবায়দুল্লাহ ইমন জানান, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৬ ডিসেম্বর দিন রেখেছেন ট্রাইব্যুনাল। একইদিন মামুন খালেদের জামিন আবেদনও শুনানির জন্য রাখা হয়েছে।
এর আগে গত ২৫ মার্চ রাতে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে গ্রেফতার হন মামুন খালেদ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
পরে তাকে গ্রেফতার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের অনুমতি দেন ট্রাইব্যুনাল-২।
গত ২৪ আগস্ট শেখ মামুন খালেদের পক্ষে জামিনের আবেদন করা হয়।