সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার

ঢাকার সাভারে পুলিশের এসআই আলতাফ হোসেন (৫৮) হত্যার ঘটনায় এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (৬ সেপ্টেম্বর) র‌্যাব-১০-এর মিডিয়া অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

র‌্যাব জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সোমবার সংবাদ সম্মেলন করা হবে।

এর আগে, শনিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।