অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়ার পদত্যাগ

ব‍্যক্তিগত কারণ দেখিয়ে এবার পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এর আগে, সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে পদত্যাগ করেন তিন আইন কর্মকর্তা। তারা হলেন– অ্যাটর্নি জেনারেল অফিসের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।