বিজিবি’র অভিযানে আগস্টে ৩৪৮ কোটি টাকার পণ্যসামগ্রী জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চল‌তি বছ‌রের আগস্ট মাসে দেশের সীমান্তসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

বুধবার (৯ সে‌প্টেম্বর) বি‌জি‌বির পাঠা‌নো সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়, এছাড়া জুলাই মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে‌ছে।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৭ জন বাংলাদেশি নাগরিক, ৬ জন ভারতীয় নাগরিক ও ১৮৮ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।