আদাবরে নারী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ

রাজধানীর আদাবর থেকে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকার খাল থেকে থেকে মরদেহের খণ্ডিত মাথা, দুই হাত ও পা বিচ্ছিন্ন দেহ উদ্ধার করা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে; যা বস্তাবন্দি অবস্থায় ছিল।

নারী মরদেহটির পরনে মেরুন রঙের জামা এবং জলপাই রঙে পায়জামা পরিহিত ছিল। দেহ থেকে জামার হাতাসহ বিচ্ছিন্ন করা হাত ও বিচ্ছিন্ন মাথাসহ দেহটি একটি কালো ব্যাগে ভরে কে বা কারা খালে ফেলে গেছে। তবে মরদেহটির পা এখনও উদ্ধার হয়নি।

নিহত নারীর পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম।