দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

রাজধানীর দুই স্থা‌নে বাসে অগ্নিসং‌যো‌গের পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে অগ্নিসং‌যো‌গের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে সড়কের ওপর এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বলেন, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।