শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে হাইকোর্টের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও প্রায় একই সময়ে হাইকোর্টের সামনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।