কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কমাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষে এসব অভিযোগ দাখিল করা হয়।

পরে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর এলাকায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।