রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০

রাজধানীর আদাবরে চাপাতি দিয়ে বাড়িতে হামলার ঘটনায় ডিএমপির অভিযানে ২ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য  জানানো। 

ডিএমপি থেকে জানানো হয়, গতরাতে আদাবর এলাকায় ঢাকা মহানগর পুলিশ সন্ত্রাসীদের বড় অভিযান পরিচালনা করে।